দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমার অফিশিয়াল ট্রেইলার। ১৩ মার্চ ২০২৬, রাত ১০টা ৫১ মিনিটে রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ২ মিনিট ১৩ সেকেন্ড দৈর্ঘ্যের এই ট্রেইলারটি অবমুক্ত করা হয়েছে। নিচে ট্রেইলারটি যুক্ত করে দেওয়া হলো, দেরি না করে এখনই দেখে নিন।
Rakkhosh Official Trailer
কি রয়েছে ট্রেইলারটিতে?
ট্রেইলারের শুরুতেই সিয়াম আহমেদের কণ্ঠে কিছু কথা ভেসে আসে। কথাগুলো হলো: “মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়, ভালোবাসায়। আমি বলি—না, নারী আটকায় লোভে। আর লোভে পাপ, আর পাপে…” এরপর বেশ কিছু অ্যাকশন দৃশ্য দেখা যায় সিয়াম আহমেদের।
এরপর একটি বাঘের গর্জন ভেসে আসে। তারপর আবারও সিয়াম আহমেদ হুংকার দিয়ে বলেন, “ডোন্ট ফাকিং শাউট… জুলিয়েট আমার, পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি। তোরে ভালোবাইসা আমি এমন একটা জায়গায় চইলা গেছি, তোর হাসিতে আমি হাসতাম। তোর খুশিতে আমি খুশি হইতাম। তোর কষ্টে আমি কানতাম। আই ওয়ান্ট টু স্লিপ উইথ ইউ।”
এরপর একসময়ের জনপ্রিয় অভিনেতা আলী রাজ বলে ওঠেন, “মাদার ফাকার।” এরপর আবারও বেশ কিছু অ্যাকশন দৃশ্য দেখানো হয় সিয়াম আহমেদের। হঠাৎ রক্তাক্ত সিয়াম বলে ওঠে, “এই জিল্লু, খাইয়া দে।”
এককথায় পুরো ট্রেইলারে সিনেমার গল্পের গভীরতা ফুটিয়ে তোলা হয়েছে। ভালোবাসা থেকে অভিমান এবং সর্বশেষ রাক্ষস হয়ে ওঠার গল্পই ফেটে উঠেছে ট্রেইলারে।
কেমন ছিল রাক্ষস সিনেমার ট্রেইলার?
ভিডিওতে ভিএফএক্সের ব্যবহার হয়েছে অসাধারণ। প্রতিটি সিন হয়ে উঠেছে প্রাণবন্ত। সিয়াম আহমেদের চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে খুবই নিখুঁতভাবে। তাছাড়া জিল্লুর আকস্মিক আগমনের ব্যাপারটা ছিল চোখে পড়ার মতো। বরবাদের সেই জিল্লু এখনো সেই লুকেই আছে, যা দর্শকের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এককথায় বলতে গেলে রাক্ষস সিনেমার ট্রেইলারটি হয়েছে অনবদ্য।
ট্রেইলার প্রকাশের পর দর্শকের প্রতিক্রিয়া কেমন?
ইউটিউবে ট্রেইলারটি অবমুক্ত হওয়ার পর থেকেই দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। কমেন্ট বক্সে সাধারণ দর্শকদের মন্তব্যে উঠে আসছে প্রশংসা আর মুগ্ধতার কথা। দর্শকদের করা উল্লেখযোগ্য কিছু মন্তব্য নিচে তুলে ধরা হলো:
- হাসিব শান্ত: “পুরো জমে গেছে! জিল্লু তো ফাটিয়ে দিয়েছে।”
- শাকিব: “ভাইরে ভাই, এটা কী দেখলাম! সিয়ামের মুভি আগে দেখা হয়নি, কিন্তু এই ট্রেইলার দেখে মনে হচ্ছে এখন থেকে ওর ফ্যান হতে হবে।”
- শাইফুল: “জাস্ট উড়িয়ে দিয়েছে! যেমনটি আশা করেছিলাম, ঠিক তেমনই পেলাম। বারবার দেখছি।”
- রিফাত হোসেন: “আজ থেকে আমি সিয়াম আহমেদের ভক্ত হয়ে গেলাম।”
এমন হাজার হাজার দর্শক ট্রেইলারটি নিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন, যা সিনেমাটির প্রতি সবার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
আরো দেখুন…. রাক্ষস সিনেমার কাস্ট, গ্যালারি এবং সিনেমার স্টোরি
রাক্ষসের ট্রেইলার নিয়ে প্রশ্নোত্তর (FAQ)
১৩ মার্চ ২০২৬ রাত ১০টা ৫১ মিনিটে রাক্ষস সিনেমার ট্রেইলার প্রকাশিত হয়েছে।
রাক্ষসের ট্রেইলারে সিয়াম আহমেদকে বলতে শোনা যায়, “এই জিল্লু, খাইয়া দে।”
এই পোস্টের উপরের দিকে ট্রেইলার ভিডিও দেওয়া আছে, এখান থেকেই দেখতে পারবেন।